বাংলা হেডলাইনস: আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস যথাক্রমে বেসরকারিভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন।
শনিবার দিবাগত রাত প্রায় ৩ টার সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২০ এর রিটার্নিং অফিসার আবুল কাসেম তাঁর কার্যালয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম নৌকা প্রতীকে ৪, ৪৭,২১১ ভোট পাওয়ায় তাঁকে বেসরকারিভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত ঘোষণা করেন।
আতিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আওয়াল পেয়েছেন ২,৬৪,১৬১ ভোট।
এর আগে শনিবার দিবাগত রাত ১২:৪০ মিনিটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ২০২০ এর রিটার্নিং অফিসার মোঃ আব্দুল বাতেন তাঁর কার্যালয়ে শেখ ফজলে নূর তাপস আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে সর্বোচ্চ ৪,২৪,৫৯৫ ভোট পাওয়ায় তাঁকে বেসরকারিভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত ঘোষণা করেন।
তাপসের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন পেয়েছেন ২,৩৬,৫১২ ভোট।