রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৩০ দেখা হয়েছে

বাংলা হেড লাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায়  বিদ্যুৎস্পৃষ্টে  ময়না খাতুন (৪০) নামে এক গৃহবধূ  মারা গেছেন। শনিবার সকালে উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তাকে বাঁচাতে এসে ধলি বেগম নামে এক গৃহবধু আহত হয়েছেন। ধুনট থানার ওসি ইসমাইল এর সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, ময়না খাতুন মোহনপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। আর আহত ধলি বেগম একই গ্রামের কছিম উদ্দিনের স্ত্রী। ময়নার দেবর শফিকুল ইসলাম জানান, শনিবার বেলা ১০টার দিকে ময়না খাতুন ভেজা কাপড় শুকানোর জন্য বাড়ির উঠানে টানানো জিআই তারে দেন। তারটি  বিদ্যুতায়িত হয়েছিল। ময়না তার স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হয়ে চিৎকার করতে থাকেন।তখন প্রতিবেশি চাচী ধলি বেগম তাকে বাঁচাতে চেষ্টা করলে তিনিও আহত হন। প্রতিবেশিরা দু’ জনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ময়না খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত ধলি বেগম চিকিৎসাধীন রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com