বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

ধামইরহাট সীমান্তে দুই বাংলার মিলন মেলা

  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৮৩ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস নওগাঁ: নওগাঁর ধামইরহাট সীমান্তে দুই বাংলার হাজারো মানুষের মিলন মেলা অনুষ্ঠিত হয়।

রবিবার  সকাল ৮টায় থেকে বিকেল পর্যন্ত ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধীনে উপজেলার  কমরইল গ্রামের উত্তর মাঠে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।  মিলন মেলা উদ্বোধন করেন আগ্রাদ্বিগুন বিওপির কোম্পানী কমান্ডার মো.নুরুল আমিন। ওপার বাংলার (ভারত) বিএসএফ এর ১২২ ব্যাটালিয়নের অন্তর্গত জলঘর ও হরিবংশপুর বিএসএফ ক্যাম্পের সদস্যদের উপস্থিতিতে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

মিলন মেলায় বিএসএফ তাদেও কাঁটাতারের দরজা খুলে দেয়। ভারতের হাজার হাজার মানুষ তাদের নাগরিকত্ব আধার কার্ড দেখিয়ে বাংলাদেশে প্রবেশ করে। মিলন মেলা দুই বাংলার কয়েক জেলার লোকজনের সমাগম ঘটে।

বিশেষ করে নওগাঁ, জয়পুরহাট,বগুড়া ও রাজশাহী জেলার হাজার হাজার মানুষ মাইক্রোবাস,কার, ভটভটি ও ব্যাটারী চালিত ইজিবাইক নিয়ে আসে। ভারতের লোকজন বাংলাদেশে প্রবেশ করতে পারলেও বাংলার কোন লোক ভারতে প্রবেশ করতে পারেনি।

ভারতের গঙ্গরামপুরের সাহারা বানু বলেন,নওগাঁ জেলার মহাদেবপুর নান্দাস গ্রামে তাদের আত্মীয় স্বজনদের সাথে অনেক দিন পর মিলিত হতে পেয়ে আমরা খুব খুশি। জয়পুরহাটের মঙ্গলবাড়ী গ্রামের অনিতা বর্মণ বলেন,সীমান্ত খুলে দেওয়ায় অনেক দিন পর তার কাকা-কাকীদের সাথে দেখা সাক্ষাত হলো।

দুই বাংলার লোকজন তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাতের সাথে বিভিন্ন ধরণের  উপহার সামগ্রী বিতরণ করেন। মিলন মেলা উপলক্ষে সীমান্তের কাঁটাতারের নিকটে বিভিন্ন পণ্য সামগ্রী কেনা বেচা হয়। সকাল থেকে আগ্রাদ্বিগুন বাজার থেকে সীমান্তবর্তী ওই মিলন মেলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা জুড়ে যানজট  ছিল।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.শামীম হাসান সরদারের নেতৃত্বে পুলিশের সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তৎপর ছিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com