রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

৩১২ বাংলাদেশিকে চীন থেকে আনতে সরকারের ব্যয় ২ কোটি ৩০ লাখ টাকা

  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৫১ দেখা হয়েছে
ফটো সংগৃহীত

বাংলা হেডলাইনস: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, করোনা ভাইরাস উপদ্রুত চীনের হুবেই প্রদেশের উহান থেকে ৩১২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে বিমান পরিবহন ব্যয় বাবদ ২ কোটি ৩০ লাখ টাকা খরচ করেছে বাংলাদেশ সরকার। উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ তারিখে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা ভাইরাস দেখা দেয়।

সেখানে বসবাসরত মানুষের মাঝে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় উহান শহরটিকে অবরুদ্ধ করে দেয় চীন। পরিপ্রেক্ষিতে, চীনের হুবেই প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীগণ সেখানে অবরুদ্ধ হয়ে পড়লে চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তারা দেশে ফেরার জন্য সরকারের নিকট আবেদন করেন।তাদের আবেদনের প্রেক্ষিতে সরকার দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে আটকে পরা বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে চীনে বিশেষ বিমান প্রেরণ করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ রেসকিউ ফেরি ফ্লাইট বিজি-৭০০২ গত শনিবার দুপুরে ৩১২ জন বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল  আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 করোনা ভাইরাস সংক্রামক হওয়া এবং তাতে আক্রান্ত ব্যক্তির উপসর্গ দেখা দিতে ১৪ দিন প্রয়োজন হয় । সেই কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চীনের উহান থেকে ফেরত ৩১২ জন বাংলাদেশির আবাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে তাদের সেখানে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই ৩১২ জন বাংলাদেশির সার্বক্ষণিক যত্ন গ্রহণ করছে। তাদের প্রয়োজনীয় সকল কিছু নিয়মিত সরবরাহ করা-সহ তাদের বিনোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

সরকার কর্তৃক নিযুক্ত ডাক্তারগণ তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা-সহ সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন,  তথ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com