মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আর একজন কনস্টেবল নিহত

  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায়  আর একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে শহরে ময়নসিংহ সড়কে টাঙ্গাইল সড়ক ভবনের পাশে সরকারি সা’দত কলেজ বাসের ধাক্কায় আরমান রায়হান নামে এক পুলিশ কনষ্টেবলের মৃত্যু হয়। নিহত আরমান রায়হান নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নারান্দি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করে সড়ক ভবনের কাছাকাছি বিকট শব্দ শুনতে পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি একজন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে রয়েছে। পাশেই মোটরসাইকেল পরে ছিলো। কয়েকজন মিলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাই।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, সকালে কর্মস্থলে যাওয়ার সময় সরকারি সা’দত কলেজের বাসের সাথে ধাক্কা লাগে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনা সরকারি সা’দত কলেজের বাস ও চালক আটক রয়েছে।

অপরদিকে গতকাল টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মো. সাইদুল ইসলাম (৪২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রাবনা বাইপাস এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ওই পুলিশ সদস্য টাঙ্গাইল ট্রাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। নিহত সাইদুল ময়মনসিংহ জেলার কোতয়ালী উপজেলার চরশির্তা গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া জানান, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো সাইদুল ইসলাম রাবনা বাইপাস এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় এলেঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও পুলিশ জানায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com