বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

উল্লাপাড়ায় মুখ দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে ঈশ্বর

  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: প্রবাদে রয়েছে চেষ্টাই সাফল্য। আর সেই সাফল্য অর্জনের লক্ষ্য মুখ দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে শারীরিক প্রতিবন্ধী ঈশ্বর কুমার। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত প্রফুলত চন্দ্র সূত্রধরের ছেলে এবং খন্দকার আব্দুল মজিদ হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানান,  ঈশ্বরের জন্মের পর থেকে হাত দুটো অবশ। পা দুটিতে শক্তি কম। এ কারণে সে তেমন হাঁটাহাঁটিও করতে পারে না। শিশুকালেই তার বাবা-মাকে হারিয়েছে ইশ্বর। মুখ দিয়ে লিখে ঈশ্বর পিইসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। খাতায় লেখার সময় পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী ব্যক্তিরা খাতার পৃষ্ঠা উল্টিয়ে দেন। হাতে শক্তি না থাকায় খাতা ঠিক করে লিখতে পারে না সে।

উল্লাপাড়া এইচটি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ঈশ্বর কুমারের বিকল্প ব্যবস্থায় পরীক্ষা নেয়া হচ্ছে। তাকে আলাদা একটি টেবিল সামনে দিয়ে পরীক্ষার সুযোগ করে দেয়া হয়েছে। মুখ দিয়ে কলমের পেছনের অংশ কামড়ে ধরে দ্রুতই লিখতে পারে সে। এসএসসি

পরীক্ষার্থী  প্রতিবন্ধী ঈশ্বর করুণ কন্ঠে সাংবাদিকদের জানায়, ওই স্কুলের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ঘোষ স্কুলে পড়াশুনা ফ্রি করে দিয়েছেন। এছাড়া ইংরেজি শিক্ষক ইউসুফ আলী মন্টু ৬ষ্ঠ শ্রেণি থেকেই তার লেখাপড়ায় নানাভাবে সহযোগিতা করছেন। ঈশ্বরের বাবার কোন জায়গা জমি না থাকাই অন্যের জমিতে ঘর উঠিয়ে বসবাস করতো। বাবা- মায়ের মৃত্যুর পর একই গ্রামে বসবাসকারী তার বোন রিভা রানী সূত্রধর তাকে দেখা শোনা করছেন। তারা ৩ বোন ২ ভাই। ভাইদের মধ্যে সেই ছোট। ঈশ্বর ভবিষ্যতে আইনজীবী হতে চায়। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও পরিক্ষা কেন্দ্রের সভাপতি মোঃ আরিফুজ্জামান জানান, রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের অনুমতিক্রমে এসএসসি পরীক্ষার্থী প্রতিবন্ধী ঈশ্বরের জন্য এখন থেকে একজন শ্রুতি লেখকের ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com