রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে শ্লোগানে, মাদক নির্মুল কমিটির ২য় বছর পূর্তি

  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে

শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার মাদক নির্মুল কমিটির ২য় বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরের যুগান্তর সংসদ কার্যালয়ে ওই সংঘঠনের সভাপতি আনসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ আওয়ামীলীগ

নেতা হেলাল উদ্দিন। একই সংগঠনের সাধারণ সম্পাদক এম.এ বাছেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাহমুদপুর গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, মুক্তার খান, শ্রমিক নেতা হানিফ খান, মাদক নির্মুল কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোক্তার আহম্মেদ, দৈনিক যমুনা প্রবাহ’র নিবাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার, রিগেনক্লাবের সভাপতি অপু ফরিদ প্রমুখ। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, সময়ের সাথে পাল্টে যাচ্ছে বাংলাদেশের মাদক গ্রহণের চালচিত্র। শহর থেকে সর্বনাশা মাদক ছড়িয়ে পড়ছে গ্রামে গ্রামে, উচ্চবিত্তের পাশাপাশি মধ্য ও নিম্ন মধ্যবিত্ত

শ্রেণীতে। মাদকের নেশায় আসক্ত হবার পেছনে যেসব কারণ কাজ করে তার মধ্যে রয়েছে বন্ধু বান্ধবের কুপ্রভাব, কৌতূহল, মানসিক সমস্যা, পারিবারিক অশান্তি, পরিবারে মাদকের ব্যবহার, সহজলভ্যতা, বেকারত্ব, হতাশা এবং সচেতনতার অভাব। মাদকাসক্তি প্রতিরোধে প্রথম পদক্ষেপটি নিতে হবে পরিবার থেকেই। এ মাদক প্রতিরোধে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com