বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় বখাটে যুবক তানজিল হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
তাড়াশ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাড়াশ উপজেলার ভাদাস (ওয়াপদাবাঁধ) গ্রামের রফিকুল ইসলামের ছেলে তানজিল (২০) একই এলাকার ৯ম শ্রেণীর এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বেশ কিছুদিন ধরে। এ প্রস্তাবে রাজি না হওয়ায় ওই যুবক বৃহস্প্রতিবার দুপুরে বিশেষ কৌশলে তাকে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ধর্ষিতা এ ঘটনাটি ওই দিন বিকেলে তার পরিবারকে জানায়।
পরিবারের লোকজন বিষয়টি গ্রাম্য প্রধানদের অবহিত করলে তারা শালিস বৈঠকে আপোষ মীমাংসায় ব্যর্থ হয়। অবশেষে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাতে তানজিলকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার অভিযুক্ত আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।