শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে শ্বশুর বাড়িতে জামাইয়ের আত্মহত্যা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে শ্বশুর বাড়িতে জাহাঙ্গীর (৩৮) নামে এক জামাই ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

এ ঘটনায় মঙ্গলবার  সকালে তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জাহাঙ্গীর গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের উড়িয়াবাড়ী গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে আত্মহত্যা করেছে। ওই ব্যক্তি তার শ্বশুর বাড়ি ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকায় শ্বশুর হায়দার আলীর বাড়িতে বসবাস করে আসছিলেন। সকালে আত্মহত্যার খবর পেয়ে বাড়ির উত্তর পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com