রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

সারিয়াকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭৫ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মান মঞ্জুরির চেক বিতরণ করা হয়েছে। সোমবার বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আবদুল মান্নান

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের হলরুমে এসব বিতরণ

করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী

লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, যুগ্ম সম্পাদক আবদুল খালেক দুদু, সহ-সভাপতি মমতাজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব তরফদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম, চালুয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, যে কোন দুর্যোগ মোকাবিলায় শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন্যা, দুর্যোগ যত বড় হোক বিপদগ্রস্ত মানুষের ক্ষয়ক্ষতি পুষিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের। কৃষকের ক্ষতি পুষিয়ে ওঠা পর্যন্ত সরকারের সাহায্য অব্যাহত থাকবে।অতীতে বিএনপি জামায়াতের সরকার ক্ষমতায় ছিল; কিন্তু তারা মানুষের বিপদে এগিয়ে আসেনি। বরং সাহায্যের নামে বরাদ্দ এনে ওই দুটি দলের নেতারা লুটপাট করে খেয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com