বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহী চারঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন ও মেয়াদ উর্ত্তীণ পণ্য রাখার দায়ের তিনটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভোক্তা অধিকার সংরক্ষন কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষনের একটি দল উপজেলার নন্দনগাছী বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে লক্ষী মিষ্ঠান্ন ভান্ডারকে ৪ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে আল মদিনা হোটেল এন্ড রেস্তোরাকে ৩ হাজার ও একই অপরাধে পলাশ মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।