বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-হাটিকুমরুল রোড গোলচত্বর এলাকায় অবস্থানরত একটি ট্রাকে অভিযান চালিয়ে ৬৩ কিলোগ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
আটককৃতরা হলো, রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়মহাজিদপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে রাসেল মিয়া (২৬) ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামের বয়তুল্লার ছেলে মমিনুল ইসলাম (৩০)।
র্যাব-১২ শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ট্রাকটিসহ তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, ২টি সিম ও ৩ হাজার টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।