মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

দুই ইন্টার্ন চিকিৎসক নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতুপূর্ব  পাড়ে গোলচত্ত্বরে সড়ক দুর্ঘটনায়  মেডিকেল অ্যাসিস্ট্যান্ট  ট্রেনিং স্কুলের (ম্যাটসের) দুই ইন্টার্ন চিকিৎসক নিহতের প্রতিবাদে টাঙ্গাইলে শোক র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে টাঙ্গাইলে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে থেকে শোক র‍্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমবেত হয়। মানববন্ধনে জেলার সরকারি ও বিভিন্ন বেসরকারি ম্যাটসের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আমিনুল ইসলাম, ইন্টার্ন ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সভাপতি রাসেল সরকার, আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি আ. বাতেন, রাজু আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে নেশাগ্রস্ত ও প্রশিক্ষণহীন চালক দিয়ে গাড়ি চালানো হচ্ছে। এর ফলে প্রতিনিয়ত বিভিন্ন সড়কে দুর্ঘটনা হচ্ছে।

গত রবিবার বিকেলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে বেড়াতে গিয়ে বাসের চাপায় দুই মেডিকেল ইন্টার্ন চিকিৎসক নিহত হয়। এভাবে আর কত প্রাণ ঝড়বে সড়কে। কত মায়ের বুক খালি করবে নেশাগ্রস্ত চালকরা। দ্রুত সময়ের মধ্যে ঘাতক চালক ও হেলপারের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এছাড়া নিরাপদ সড়কে দাবি করেন বক্তারা।

আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘাতক বাসের চালক ও হেলপারকে গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, গত রোববার বেড়াতে গিয়ে বঙ্গবন্ধু সেতু গোলচত্ত্বর এলাকায় বাসের চাপায় উদ্দিন হামীম তুর্য্য (২১) ও সাদিয়া ইসলাম নদী (২৬) নামে দুই মেডিকেল ইন্টার্ন চিকিৎসক নিহত হয়। ঘাতক বাসের চালক-হেলপারের গ্রেফতারের দাবিতে রবিবার রাত সাড়ে ১০ দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে ম্যাটসের শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসে তারা রাত সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com