সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী

বায়ুদূষণ বিরোধী অভিযান গাজীপুরে তিনটি ইটভাটা ধ্বংস

  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৬৪ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: ইতঃপূর্বে বন্ধ ঘোষিত ৩টি অবৈধ ইটভাটা নতুন করে কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়ার গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা ও জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় সোমবার  জরুরি ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের দূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বিশেষ এ অভিযানে গাছা এলাকার শাপলা ব্রিকস, পদ্মা ব্রিকস, ধীতপুর এলাকার বিবিসি স্টার ব্রিকসকে প্রথমে এস্কাভেটর মেশিনের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এরপর ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, পিআইডি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে  জানানো হয়।

ইটভাটাগুলোর কাছে প্রাথমিক বিদ্যালয়-সহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চলাকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন। অভিযানে গাজীপুর ফায়ার সার্ভিস, র‍্যাব-১ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ সকল ইটভাটা ও ক্ষতিকর ধোঁয়া নিঃসরণকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com