শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে উচ্চ ফলনশীল ‘বিনা সরিষা-৯’ সম্প্রসারণে মাঠ দিবস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত ‘বিনা সরিষা-৯ এর সম্প্রসারণে মানিকগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আবু এনায়েত উল্লাহের সভাপতিত্বে মাঠ দিবসে অন্যান্যের মধ্যে বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের সিএসও ড. মোঃ আবদুল মালেক, বিনার বিভাগীয় প্রধান ড. এএফএম ফিরোজ হাসান, ড. মোঃ ইব্রাহীম, ড. শামীমা বেগম, শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান, কৃষি সম্প্রারণ কর্মকর্তা জোবায়ের আহম্মেদ, মহাদেবপুর ইউপি চেয়ারম্যান জাহেদ মাহমুদুল আমিন

ডিউক সহ কৃষি কর্মকর্তারা বক্তব্য রাখেন। মাঠ দিবসে শিবালয়ের শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। সফল কৃষক আবু বকর সিদ্দিক এসময় বিনা সরিষা-৯ চাষে ফলন বেশি পাওয়ার কথা তুলে ধরেন।

মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. বীরেশ কুমার

গোস্বামী বলেন, বিনা সরিষা-৯ নতুন উদ্ভাবন। এর ফলন অনেক  বেশি। বারি-১৪ সরিষার ফলনের চেয়ে বিনা সরিষা-৯ চাষ করে কৃষক কম খরচে অনেক বেশি ফলন পেতে পারেন।

পরে কৃষি কর্মককর্তারা বিনা সরিষা-৯ এর মাঠ প্রদর্শনী ঘুরে দেখেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com