মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

টাঙ্গাইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাই‌লের কালিহাতী‌তে বা‌সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক বন্ধু। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভূঞাপুর লিংক রোডে দূর্ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলেই মারা যান ইমন (১৭)। সে উপজেলা রাজাবাড়ী গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে এবং স্থানীয় শামসুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর শাওন (১৮) মারা যায়। সে রাজাবাড়ী গ্রামের আব্দুল সামাদের ছেলে এবং একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

আহত আসিফকে (১৮) গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। সে উপজেলার ঝাটিবাড়ী গ্রামের আবুল হাসেমের ছেলে।

জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে মহাসড়কের ভূঞাপুর লিংক রোড পার হচ্ছিল। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপর দুই জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে শাওন মারা যায়।

এলেঙ্গা সরকারি শামসুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীর বলেন, ওরা তিনজন বন্ধু। ইমন ও শাওন দুইজন মারা গেছে। অপরজনের অবস্থা আশঙ্কাজনক।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আয়ুবুর রহমান বলেন, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com