মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

মান্দায় বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর মান্দায় বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঘটনায় বিকাশ কর্মী জাহিদ হোসেন গত সোমবার মান্দা থানায় একটি মামলা দায়ের করেন। 

গ্রেফতারকৃতরা হলো উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল মালেক (২৫), ফরিদুল হোসেনের ছেলে আব্দুল হান্নান (২৪) ও মঞ্জিলতলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সোহেল রানা ওরফে বাবু (২৫)। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ ছিনতাই কাজে ব্যবহৃত দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

এদিকে গ্রেফতারকৃত আব্দুল হান্নান ও সোহেল রানা বাবুকে মঙ্গলবার বিকেলে নওগাঁ আদালতে হাজির করা হলে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আসামিদের জবানবন্দি রেকর্ড করেন  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহান।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘটনার পর লুট হওয়া মোটরসাইকেল উদ্ধারে অভিযান শুরু করা হয়। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় মালেক, হান্নান ও বাবুকে। পরে তাদের দেয়া স্বীকারোক্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। 

উল্লেখ্য, মান্দা উপজেলার বিভিন্ন এলাকার বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা সংগ্রহ করে গত রোববার বিকেলে নওগাঁ ফিরছিলেন বিকাশ কর্মী জাহিদ হোসেন ও শামীম হোসেন। উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় আব্দুস সাত্তারের আমবাগানের নিকট তাদের ছুরিকাঘাত করে একটি বাজাজ মোটরসাইকেল লুট করে নিয়ে যায় ৪-৫ জন মুখোশধারী যুবক। পরে তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com