বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

রাজনৈতিক পরিচয়ে ফায়দা লুটতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩২২ দেখা হয়েছে

                                               –

বাংলা হেডলাইনস: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, ‘কেউ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ফায়দা লুটবে, সেটি প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা হতে দেবেন না।’

বুধবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মহাসচিব শাবান মাহমুদ রচিত ‘বঙ্গবন্ধুর সারা জীবন’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে মন্ত্রী একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এই কারণেই অভিনন্দন জানাই, দেশবাসীরও অভিনন্দন জানানো উচিত বলে আমি মনে করি কারণ, শেখ হাসিনা কে কোন্ দলের, কে কোন্ পথের, কে কোন্ মতের এটি না দেখে যারা দুস্কৃতকারী, মুনাফাখোর, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন। এ অভিযান অব্যাহত থাকবে। দেশকে পরিশুদ্ধ করার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী বদ্ধপরিকর। কেউ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ফায়দা লুটবে, সেটি মাননীয় প্রধানমন্ত্রী হতে দেবেন না। সে কারণেই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

‘আমরা পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে আমাদের মধ্যে কিছু সুযোগ সন্ধানী ঢুকেছে, যারা রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে ফায়দা লুটতে চায়’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গতকাল পুরনো ঢাকায় যাদের কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে, এরা অনুপ্রবেশকারী ছাড়া অন্য কিছু নয়, যদিও তাদেরকে বহু আগেই বহিষ্কার করা হয়েছে।  আমাদের এসব সুযোগসন্ধানীর ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

এ সময় বিএনপি’র বিষয়ে ড. হাছান বলেন, ‘আমি কাগজে দেখলাম যে, বিএনপি বলেছে, দেশের মানুষকে নাকি সরকার জিম্মি করে রেখেছে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যে দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ৬০০ ডলার, সেটি এখন ২০০০ ডলারে গিয়ে দাঁড়িয়েছে। দেশের মানুষকে তারা ২০১৩, ১৪, ১৫ সালে জিম্মি করেছে। শুধু তাই নয়, জিম্মি করে দিনের পর দিন অবরোধ ডেকে মানুষের ওপর আবার পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। রাজনীতির নামে মানুষ পুড়িয়ে হত্যা করা এই বীভৎসতা কোনো দেশে ঘটে নাই। কিন্তু রাজনৈতিক কারণে, ক্ষমতা যাওয়ার জন্য কিংবা তাদের নেতা-নেত্রীকে মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য এই ধরণের সহিংসতা সমসাময়িক পৃথিবীর কোথাও হয় নাই, যেটি বিএনপি করেছে, তথ্যমন্ত্রীর দপ্তরের এক প্রেস রিলিজে বলা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com