বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে হরিরামপুরে একমাত্র ছেলের হাতে খুন হয়েছে বাবা আহম্মদ আলী অহম (৬২)।
নিহত আহম্মদ আলী পেশায় একজন রিক্সা চালক ও ঘাতক ছেলে মোহাম্মদ আলী পেশায় একজন প্রেস শ্রমিক। হরিরামপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মজমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে মোহাম্মদ আলী পলাতক রয়েছে।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঈদ চৌধুরী জানান, পেশায় রিক্সা চালক আহম্মদ আলী অহমের স্ত্রী দুই বছর আগে মারা যান। এরপর তিনি একটি বিয়ে করেন সেই বিয়ে এক মাসের বেশী টিকেনি। সম্প্রতি আহম্মদ আলী বাড়ি ঘর লিখে দিয়ে আবার বিয়ে করতে চান। ওই বিয়ে নিয়ে একমাত্র ছেলে মোহাম্মদ আলী ও এক মাত্র মেয়ে কাঞ্চন আপত্তি করেন। ছেলে মেয়েদের বক্তব্য, বিয়ে যদি করতে হয় তবে তারা দেখে শুনে বিয়ে করাবেন।
এই নিয়ে শনিবার সকাল ৮ টার দিকে আহম্মদ আলীর সাথে ছেলে মোহাম্মদ আলীর বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ছেলে মোহাম্মদ আলী বাবা আহম্মদ আলীকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। আহত আহম্মদ আলীকে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে আহম্মদ আলী মারা যান।