বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

ছাদে ভ্রমণ করলে কারাদণ্ড

  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৫৮৯ দেখা হয়েছে
ট্রেনের ছাদে ভ্রমণ করলে কারাদণ্ড
ট্রেনের ছাদে ভ্রমণ করলে কারাদণ্ড

আগামী ১ সেপ্টেম্বর থেকে কেউ ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করলে তাকে সর্বোচ্চ শাস্তি এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেনের ছাদে ভ্রমণ ঝুঁকিপূর্ণ, অনিরাপদ এবং দণ্ডনীয় অপরাধ। এভাবে ছাদে ভ্রমণের কারণে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এর ফলে ভ্রমণকারীর মৃত্যু পর্যন্ত হতে পারে। ছাদে ভ্রমণের কারণে ট্রেন চলাচলে বিলম্বিত হয়ে স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হয় এবং সরকারি মূল্যবান সম্পদ ক্ষতিগ্রস্ত হয়।

এতে আরো জানানো হয়, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ১২৯ নম্বর ধারা অনুযায়ী, ‘যদি কোনো ব্যক্তি বিপজ্জনক বা বেপরোয়া কার্যের দ্বারা অথবা অবহেলা করে কোনো যাত্রীর জীবন বিপন্ন করে, তবে তার এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাদে ভ্রমণকারী এবং ভ্রমণে উৎসাহ ও সহযোগিতা প্রদানকারী সমান অপরাধী। আগামী ১ সেপ্টেম্বর থেকে ছাদে ভ্রমণকারীদের বিরুদ্ধে রেলওয়ে কর্তৃপক্ষ কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।

তাই যাত্রীদের ছাদে ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে রেলপথ মন্ত্রণালয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com