শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে ৭৯ জন হোম কোয়ারেন্টাইনে

  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৩০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: একদিনের ব্যবধানে মানিকগঞ্জে নতুন আরো ২০জন বিদেশ ফেরৎ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার পর্যন্ত এ জেলায় মোট ৭৯ জনকে এই ব্যবস্থায় রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত মানিকগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত্রের কোন খবর পাওয়া যায়নি।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল আমিন আখন্দ জানান, গত দুই দিনে মানিকগঞ্জের  বিভিন্ন উপজেলায় বিদেশ ফেরত ৭৯ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশ ফেরত হওয়ার কারণে তাদেরকে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষনে রাখা হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধ ও আক্রান্ত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিতে মানিকগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের পূরাতন ভবনে দোতলায় ১২ শয্যার নারী ও পুরুষের জন্য আলাদা দুটি করোনা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে।

এছাড়াও জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউশনের নতুন ভবনে কোয়ারেন্টাইন ইউনিট খোলা হয়েছে এবং সেখানেও ১০০ শয্যার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরো জানান, জেলায় প্রায় ১২০০ বিদেশ ফেরত ব্যক্তি রয়েছে। তারা সম্প্রতি ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদিআরব ও সিংগাপুর ফেরত।

করোনা ভাইরাস প্রতিরোধে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে জেলা প্রশাসক সভাপতি ও তিনি (সিভিলসার্জন) সদস্য সচিব। এছাড়াও প্রতিটি উপজেলায় ইউএনওকে সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সদস্য সচিবকে করে কমিটি গঠন করা হয়েছে। তারা প্রতিনিয়ত পর্যবেক্ষণে থাকা ব্যক্তিদের খোঁজ খবর নিচ্ছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com