মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

রাজশাহীতে পূবালী ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ ৪ জনের জেল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৪৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী :  ঋণ কেলেঙ্কারির মামলায় পূবালী ব্যাংকের সাবেক তিন কর্মকর্তা-কর্মচারীসহ চারজনের জেল-জরিমানা দিয়েছেন রাজশাহীর আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় বুধবার বিকালে তাদের সাজা দেন রাজশাহীর বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক ইসমত আরা।

সাজাপ্রাপ্তরা হলেন, পূবালী ব্যাংকের চাঁপাইনবাগঞ্জ শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার রেজাউল করিম ও মোসলেম উদ্দিন, কম্পিউটার অপারেটর শরৎ চন্দ্র এবং ঋণগ্রহীতা চাঁপাইনবাবগঞ্জ সদরের নিজামুল হক সিদ্দিকী।

নিজামুল ছাড়া প্রত্যেককে ২৫ দিন করে সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আর নিজামুলকে তিন মাস কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলার প্রধান আসামি ব্যাংকটির ওই শাখার ব্যবস্থাপক সাইফুদ্দিন আবু আব্দুল্লাহ মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

দুদকের আদালত পরিদর্শক আমির হোসাইন জানান, প্রায় এক যুগ আগে আসামিরা পরষ্পরের যোগাসাজসে ব্যাংক থেকে অননুমোদিত ঋণের মাধ্যমে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাত করেন। পরে এ নিয়ে ২০০৮ সালে মামলা করে দুদক। এরই মধ্যে আসামিরা দোষ স্বীকার করে আত্মসাত করা অর্থ ব্যাংকে জমা দেন। কিন্তু মামলাটি চলছিলোই। অবশেষে আদালতে রায় হলো।

আমির হোসাইন বলেন, আসামিরা অপরাধ স্বীকার করে সুদ-আসলে টাকা ফেরত দেয়ার কারণে সাজা কম হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী আবদুল বারী। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com