বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়াশিকার নামকস্থানে চেকপোষ্ট বসিয়ে ২২১ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
তারা হলো,চাঁপাইনবাবগঞ্জের জিয়ানগর হুজরাপুর গ্রামের ওমর ফারুক (২০) ও চাঁদলয় মিরের বাগান গ্রামের আঃ রাকিব (৩৪)।
র্যাব-১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এমএমএইচ ইমরান মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোষ্ট বসানো হয়।এসময় ঢাকা অভিমূখী চালভর্তি একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২২১ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয় এবং ওই ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।