বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে জেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুরের দিকে শহরে সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প পর্যায়-২ এর প্রকল্পভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সাথে সমন্বয় ল্যাপটপ বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড.ফারুক আহম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন ও সহকারী পরিচালক (অ.দা) জেনারেশন ব্রেকথ্রুপ্রকল্প পর্যায়-২ মাউশি ঢাকার দিল আফরোজ বিনতে আছির, প্রকল্প ব্যবস্থাপক ছানোয়ারুল হক খান প্রমূখ। প্রধান অতিথি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলীর হাতে ল্যাপটপ তুলে দেন । অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, জেলা শিক্ষা অফিসার মোঃ শফিউল্লা। অনুষ্ঠানটি কনসাইড উইমেন ফর ফ্যামেলি ডেভেলমেন্ট জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প ২য় পর্যায় সিরাজগঞ্জ ফিল্ড অফিসের উদ্যোগে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউ এন এফপিএ) সহযোগিতায়, বাস্তবায়নে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা,বাংলাদেশ। এ সময় ওই প্রকল্পের ফিল্ড ম্যানেজার শাহীন আলম ও সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে ৫০টি ল্যাপটপ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।