শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

নির্দেশ অমান্য করায় সিংগাইরে পাঁচ শিক্ষকের জেল-জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ২৯৮ দেখা হয়েছে
আইকন অপরাধ।

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের জারি করা বিধিনিষেধ লঙ্ঘন করে প্রাইভেট পড়ানোর অপরাধে মানিকগঞ্জের সিঙ্গাইর পৌর এলাকার দুটি কোচিং সেন্টারের চার শিক্ষককে সাত দিনের জেল ও এক নারী শিক্ষককে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

দণ্ডাদেশপ্রাপ্ত শিক্ষকরা হলেন, আল-মামুন, হাফিজুর রহমান, মনিরুল ইসলাম, খায়রুল ইসলাম ও শিউলি আক্তার। 

বুধবার  দুপুরে তাদের এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকালে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি বিধিনিষেধ অমান্য করে পৌর এলাকায় অবস্থিত দুটি কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছিল। এমন খবরে সকাল ১০টার দিকে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কোচিং সেন্টার দুটিতে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা।

এসময় আটক করা হয় শিক্ষক আল-মামুন, হাফিজুর রহমান, মনিরুল ইসলাম, খায়রুল ইসলাম ও নারী শিক্ষক শিউলি আক্তারকে।

পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার শিক্ষককে সাতদিনের জেল ও নারী শিক্ষককে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।  

উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে সরকার। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে দুটি কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছিল।

খবর পেয়ে আটকের পর চার শিক্ষককে ১৯৬০ সালের দণ্ডবিধি ১৮৮ ধারায় সাতদিনের কারাদণ্ডাদেশ ও নারী শিক্ষককে ২৬৯ ধারায় বিশ হাজার টাকা জরিমনা করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com