বাংলা হেডলাইনস টাঙ্গাইল: করোনা ভাইরাসে আতঙ্কে টাঙ্গাইলের গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদে শুক্রবারের জুমার নামায স্থগিত করেছে কর্তৃপক্ষ । মসজিদটির প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা, কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিকুল ইসলাম ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারী আকার ধারণ করায় এবং বাংলাদেশে ইতিমধ্যে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হবার কারণে, ২০১ গম্বুজ মসজিদে আগত হাজার হাজার দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ২০১ গম্বুজ মসজিদে জুমার নামজ সাময়িকভাবে স্থগিত করা হলো।
সাময়িক অসুবিধার জন্য কল্যাণ ট্রাষ্টের চেয়রম্যান রফিকুল ইসলাম সকলের নিকট দুঃখ প্রকাশ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
রফিকুল ইসলামের ছোট ভাই আব্দুল করিম ব্যাপারটি নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে মসজিদে জুমার নামায বন্ধ করার ঘোষণা দিতে বলেছেন। এই জন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি । যদিও এ মসজিদটিতে শুধু শুক্রবারে জুমার নামাজ অনুষ্ঠিত হয় ।তাই প্রতি জুমায় প্রচুর মুসুল্লীদের ভিড় জমে জুমার নামাজ আদায়ের জন্য।
উল্লেখ্য ২১০ গম্বুজ মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথলিয়া গ্রামে অবস্থিত।
১৪৪ ফুট দৈর্ঘ্য ও ১৪৪ ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় ১৫ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে।