বাংলা হেডলাইনস খুলনা: খুলনার ডুমুরিয়ায় ডাম্পার ট্রাকের ধাক্কায় অনুপম মন্ডল (৩০) নামের এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ডুমুরিয়া-শরাফপুর সড়কের মইখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বাংল হেডলাইনস বলেন, মইখালী বাজার এলাকায় ডাম্পার ট্রাকের ধাক্কায় অনুপম ঘটনা স্থানেই নিহত হন। তিনি রাজনগরের সাধু মন্ডলের ছেলে। নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।