রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বুধবার থেকে খুলনায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৩৫৫ দেখা হয়েছে

বংলা হেডলাইনস খুলনা: করোনা ভাইরাস বিস্তাররোধে খুলনা থেকে ঢাকাসহ সকল দূরপাল্লার রুটে বুধবার  সকাল থেকে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

খুলনা মটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক শ্রমিক সমিতির যৌথ সিদ্ধান্তে বুধবার খুলনা থেকে ঢাকাসহ দূরপাল্লার সব বাস বন্ধ করে দেওয়ায় সিদ্ধান্ত হয়েছে। তবে খুলনার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে।

খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল ইসলাম  বলেন, করোনা ভাইরাসের কারণে খুলনা থেকে ঢাকা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তবে পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com