বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলো শনিবার পৃথক কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করেছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পৃথক কর্মসুচি পালিত হয়েছে।
বাদ আসর শহরে টেম্পল রোডে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন, সাধারণ সম্পাদকহ মজিবর রহমান মজনু, তোফাজ্জল হোসেন দুলু, টি জামান নিকেতা, আসাদুর রহমান দুলু, তবিবর রহমান তবি, জাকির হোসেন নবাব, এসএম রুহুল মোমিন তারিক, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, খাদিজা খাতুন শেফালী, আলমগীর বাদশা, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, ডালিয়া নাসরিন রিক্তা, মঞ্জুরুল হক মঞ্জু, অসীম কুমার রায় প্রমুখ নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বাদ জোহর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলামের উদ্যোগে সকালে শহরের সাতমাথায় রক্তদান কর্মসূচি, সকালে বাংলার মুখ জেলা শাখার উদ্যোগে শহরে আনন্দ শোভাযাত্রা, বাদ জোহর সারিয়াকান্দির ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখি স্কুল অ্যান্ড কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।