শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

খুলনায় করোনায় আক্রান্ত এক রোগীর মৃত্যু !

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৩৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসারত এক রোগীর মৃত্যু হয়েছে।  তার বয়স ৪৫ বছর।

চিকিৎসকরা সন্দেহ করছেন, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তার জ্বর ও শ্বাস কষ্ট ছিলো। বিকেলে তার মৃত্যু নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডা. সুব্রত সরকার জানান, বুধবার রাত আড়াইটায় থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত এক রোগি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। থাইরয়েড  অপারেশনের কারণে তার গলায় ইনফেকশন ছড়িয়ে পড়ে ছিলো। রাতে তাকে চিকিৎসা দেওয়া হয়।

বৃহস্পতিবার বেলা দেড়টায় তিনি মারা যান। এসময় তার শরীরে জ্বর ও শ্বাস কষ্ট ছিলো। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।

ডা. সুব্রত সরকার জানান, পরিবারের সদস্যরা তাদের জানিয়েছেন, ওই রোগীর কিছুদিন আগে ঢাকার মর্ডান হসপিটালে থাইরয়েড অপারেশন হয়।

অপারেশনের পর তাকে ওই হসপিটালের আইসিইউতে রাখা হয়। আইসিইউতে থাকা অবস্থায় করোনায় আক্রান্ত এক রোগি মারা যান। পরে ওই হাসপাতাল থেকে সকলকে অন্যত্র পাঠিয়ে দেয়া হয়।

তিনি সরাসরি খুলনায় এসে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  হন। বতমানে তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাজারি ওয়ার্ডে রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com