সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে ‘সহযোগি মুক্তিযোদ্ধাদের’ সমাবেশ, মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবি

  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেতিল এলাকায় ৭১’র সহযোগি মুক্তিযোদ্ধাদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে অস্থায়ী কার্যালয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য

রাখেন, সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সমাজ সেবক ও ইউপি সদস্য আব্দুল হামিদ মন্ডল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাজী আব্দুল কুদ্দুস সরকার।

বক্তারা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের মানুষ যখন বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে ঝাপিয়ে পড়েছে, সেই সময় এদেশরই কিছু রাজাকার আলবদররা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার অপরাধে সহযোগি মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের নানাভাবে নির্যাতন করে। এজন্য সহযোগি মুক্তিযোদ্ধাদের প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি ও নতুন প্রজন্মদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে সকলের প্রতি আহবান জানান। এ অনুষ্ঠানে সিরাজগঞ্জের শাহজাদপুর, চৌহালী, এনায়েতপুর এলাকার কয়েক শতাধিক সহযোগি মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com