বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে স্বামী স্ত্রীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই উপজেলার শ্রীফলতলা গ্রামে অভিযান চালিয়ে সরিষাকোল গ্রামের আবুল কালাম (৩২) ও তার স্ত্রী হাসি খাতুন (২৮) কে ১৪৫ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। একই রাতে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দ্বারিয়াপুর নতুনপাড়া গ্রামের আয়নাল হক ভোলনের স্ত্রী আনিজা খাতুন (৩৫) কে ১১০পুরিয়া হেরোইনসহ ও কান্দাপাড়া গ্রামের আতাউর রহমান আতা ওরফে রাহাত (৩৮) কে ১০পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় এই অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।