মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

করোনা পরিস্থিতিতে ফসল উৎপাদন বৃদ্ধিতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে: কৃষিমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ২৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি বলেছেন, করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় কৃষিক্ষেত্রে ফসল উৎপাদন বৃদ্ধি করা এবং তা অব্যাহত রাখার জন্য সরকার সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এক ভিডিও বার্তায়  কৃষিমন্ত্রী এই ঘোষণা দেন ।

তিনি আরও বলেন, ইতোমধ্যে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়ে চলমান বোরো মৌসুমের অত্যাবশ্যকীয় কৃষি উপকরণ যেমন: সার, বীজ, বালাইনাশক, সেচযন্ত্রসহ সকল কৃষিযন্ত্র, জ্বালানি, কৃষিজাত পণ্যের পরিবহন এবং ক্রয়বিক্রয় অব্যাহত রাখার ব্যবস্থা করা হয়েছে, আজ বৃহস্পতিবার তথ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে  জানানো হয়।

এছাড়াও, এ ছুটির সময় কৃষি কার্যক্রম সক্রিয় রাখতে সকল কর্মকর্তাদের তাদের কর্মস্থলে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী খাদ্য উৎপাদন আরও বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছে।

পাশাপাশি, মাঠের ফসল সঠিকভাবে ঘরে তোলার কার্যক্রমও গ্রহণ করেছে। করোনাভাইরাসের কারণে বোরো ধান কাটার শ্রমিকের অভাব থাকায় হাওর এলাকায় হারভেস্টারসহ কৃষি যন্ত্রপাতির নিশ্চিত করা ও জরুরিভিত্তিতে দ্রুত ধান কাটার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com