বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চলতি বোরো মৌসুমে চাল, ধান ও গম কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ২৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: চলতি বোরো মৌসুমে ৬ লাখ মেট্রিক টন ধান, সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল (আতপ ও সিদ্ধ) এবং ৭৫ হাজার মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর মধ্যে ৩৬ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৫ টাকা কেজি দরে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল এবং ২৬ টাকা কেজি দরে ৬ লাখ মেট্রিক টন ধান কেনা হবে।

বোরো ধান আগামী ২৬ এপ্রিল এবং চাল ৭ মে থেকে সংগ্রহ করা শুরু হবে, যা শেষ হবে ৩১ আগস্ট।

একই সঙ্গে অভ্যন্তরীণ বাজার থেকে ৭৫ হাজার মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে। ২৮ টাকা কেজি দরে এই গম সংগ্রহ করা হবে ১৫ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত।

করোনা ভাইরাসের কারণে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে কৃষি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব পর্যায়ের আলোচনা এবং মন্ত্রিপরিষদ সচিবের সাথে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আজ মঙ্গলবার তথ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, গত বোরো মৌসুমে ৪ লাখ টন ধান ও ১৪ লাখ টন চাল সংগ্রহ করেছিল সরকার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com