বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে ১০টাকা কেজি মূল্যের ৬৫ বস্তা চালসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ২৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার পুলিশ ১০টাকা  কেজি মূল্যের ৬৫ বস্তা চালসহ ৩ জনকে গ্রেফতার করেছে ।

গ্রেফতারকৃতরা হলো সংশ্লিষ্ট ডিলার নুরুল ইসলামের ছেলে মোজ্জাফর ও শাজাহান আলী ও ভটভটি চালক শফিকুল ইসলাম।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের আওতায় হাসিল গ্রামের নুরুল ইসলাম গত ৫ এপ্রিল চান্দাইকোনা খাদ্য গুদাম থেকে ১০ টাকা কেজি মূল্যের ১৮ টন ৯০ কেজি চাল উত্তোলন করে। উত্তোলনকৃত চাল ৭ এপ্রিল বিতরণ দেখানো হয়।

আজ বুধবার ভোরে হাসিল গ্রামের ভুটভুটি চালক শফিকুল ইসলাম ৬৫ বস্তা চাল নিয়ে চান্দাইকোনা যাওয়ার পথে ষোলমাইল ওমরের ছ”মিলের সন্নিকট থেকে এসআই মেহেদী মোস্তাক চালসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃত চাল জদ্ধ এবং চালক সহ ৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট ডিলার নুরুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে বলেন উত্তোলকৃত সিংহভাগ চাউল বিতরণ  করা হয়েছে। তবে আটককৃত চাল কার্ডধারীরা বিক্রি করে থাকতে পারে বলে তিনি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com