বাংলা হেডলাইনস: সরকার র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে।
আজ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
একই সঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বর্তমান প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে র্যাবের মহাপরিচালক করা হয়েছে, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।