মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

কোভিড-১৯ একদিনে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু।। নতুন আক্রান্ত ৯৪ জন

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ২৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এই পর্যন্ত একদিনে এটি সর্বোচ্চ মৃতের সংখ্যা। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ জন।  

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৯৪ জন। ফলে দেশে মোট আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ৪২৪ জন।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা নিয়ে সর্বশেষ স্বাস্থ্য বুলেটিনে আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য প্রকাশ করেন।

তিনি বলেন গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয় তার মধ্যে ৫ জন পুরুষ এবং একজন মহিলা। ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ২ জন, ৫০ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ২ জন, ৭০ থেকে ৮০ বছরের মধ্যে একজন এবং আর একজন ৯০ বছর বয়স।  

যে ৬ জন মৃত্যুবরণ করেছেন তার মধ্যে ৩ জন ঢাকা শহরের, ২ জন নারায়ণগঞ্জের এবং একজন পটুয়াখালীর।             

আইইডিসিআর পরিচালক বলেন গত ২৪ ঘণ্টায় ১১৮৪ টি নমুনা পরীক্ষা করা হয় তার মধ্যে ৯৪ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। ৯৪ জনের মধ্যে পুরুষের সংখ্যা ৬৯ এবং মহিলার সংখ্যা ২৫ জন।

অধ্যাপক মীরজাদী বলেন বয়স ভিত্তিক বিশ্লেষণে ১০ বছরের নিচে ৪ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে ৬ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৬ জন এবং ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ১৪ জন।

এলাকাভিত্তিক বিশ্লেষণে নতুন ৯৪ জনের মধ্যে ঢাকা শহরের রয়েছেন ৩৭ জন এবং নারায়ণগঞ্জের রয়েছেন ১৬ জন। বাকি অন্যান্য জেলায়। ঢাকা শহরের মধ্যে সর্বোচ্চ যাত্রাবাড়িতে রয়েছে ৫ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com