বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়ীয়া গ্রামে একটি বাড়ীতে চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছেন জেলা মাদক বিরোধী টাস্কফোর্স। উক্ত মদের কারখানাকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় চোলাই মদ তৈরির উপকরণ ১ হাজার লিটার ওয়াশ ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করে ধবংস করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ওই গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় চোলাই মদ তৈরির দায়ে কারখানার মালিক সম্রাটের নামে নিয়মিত মামলা দায়ের করার জন্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়। সেই সাথে মদ তৈরির উপকরণ উদ্ধার করে ধবংস করেন টাস্কফোর্স। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইব্রাহিম খলিল ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।