রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে হত দরিদ্রদের ওষুধ ও খাদ্যসহায়তা দিলেন ডা. লুৎফর

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ২৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: কর্মহীন দুঃস্থদের খাদ্য সহায়তা ও অসুস্থ্ ব্যক্তিদের ওষুধসহ চিকিৎসা সেবা দিচ্ছেন মানিকগঞ্জের ডাক্তার লুৎফর রহমান। পাশাপাশি গ্রামবাসীকে সচেতন করছেন করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার উপায়।

ডাঃ লুৎফর রহমান বর্তমানে মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত।

তার বাড়ি মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার ধানকোরা ইউনিয়নের সাহেব পাড়ায়। এই সংকট সময়ে নিজ গ্রামের মানুষের কথা চিন্তা করে তিনি সোমবার চাল, ডাল, তেল, লবন নিয়ে চলে যান নিজ গ্রামে। খুঁজে খুঁজে  অতিদরিদ্র ৪২ জনের হাতে তুলে দেন খাদ্যসামগ্রীর প্যাকেট।

এসময় তিনি গ্রামের মানুষের স্বাস্থ্যের খবর নেন এবং সাধারণ রোগের কিছু ওষুধও দেন। এছাড়া, গ্রামবাসীকে করোনাভাইরাস থেকে সুরক্ষার পরামর্শও দেন।

ডাঃ লুৎফর রহমান বলেন, এই দুর্যোগ সময়ে সবাইকে যার যার সামর্থ অনুযায়ী এগিয়ে আসতে হবে। কেবল সরকারের উপর ভরসা করে থাকলে হবেনা। সামাজিক দায়িত্ববোধ থেকেই তার এই উদ্যোগ বলে তিনি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com