রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে করোনা সংক্রমণ রোধে জনস্বাস্থ্য বিভাগের ২১টি হ্যান্ডওয়াশ বেসিন নির্মাণ

  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৩২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে করোনা মোকাবেলায় নানামুখী ব্যবস্থা নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। জেলার গুরুত্বপুর্ন জায়গাগুলোতে হ্যান্ডওয়াশ বেসিন  নির্মাণ করেছে। এছাড়া সাবান, ব্লিচিং পাউডার, হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি মানুষকে সচেতন করতে প্রচার-প্রচারণাও চালাচ্ছে।

মানিকগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয় সূ্ত্রে জানা গেছে, মানিকগঞ্জে করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর, জেলা হাসপাতাল গেইট, পৌরসভা কার্যালয়সহ শহরেরর গুরুত্বপুর্ন স্থানে এবং প্রতি উপজেলা পরিষদ কার্যালয় ও গুরুত্বপুর্ন

জায়গাগুলোতে স্থায়ীভাবে ২১টি হ্যান্ডওয়াশ বেসিন নির্মাণ করা হয়েছে। যাতে করে এসব স্থানে যে কেউ অনায়াসে হাত-মুখ পরিস্কার করতে পারে। এছাড়া বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার, সাবান ও হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে।

পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণকালীন সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ১০০কেজি ব্লিচিং পাউডার ও ২০০টি সাবান, মানিকগঞ্জ পৌরসভায় ১০০ কেজি ব্লিচিং পাউডার ও ১০০টি সাবান ও প্রতিটি উপজেলায় ১০০কেজি করে ব্লিচিং পাউডার ২০০ টি সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

পৌরসভার সামনে হ্যান্ডওয়াশ বেসিন  পরিদর্শন করেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী উপ সহকারী প্রকৌশলী কাবুল উদ্দিন খান, ক্যাবের জেলা শাখার সাধারন সম্পাদক এবিএম সামছুন্নবী তুলিপসহ অন্যান্যরা।

মানিকগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌসী বলেন, করোনা মোকাবেলায় জনস্বাস্থ্য বিভাগ থেকে বার বার হাত ধোয়া, মাস্কপরা, ঘরে থাকার বিষয়ে সচেতন করা হচ্ছে। জীবাণুনাশক সামগ্রী বিতরণ করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com