মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু।। নতুন শনাক্ত ৩৪১ জন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ২৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও ১০ জন মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা ৬০।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।

তিনি জানান গত ২৪ ঘণ্টায় ২০১৯ জনের নমুনা পরীক্ষায় নতুন ৩৪১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই নিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৭২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৬ শতাংশ বেশি।

নাসিমা সুলতানা বলেন যারা মারা গেছেন তাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের একজন, ৬১ থেকে ৭০ বছরের পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের তিনজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন। ১০ জনের মধ্যে পুরুষ ৭ জন এবং নারী তিনজন।

যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকার ৬ জন এবং ঢাকার বাইরে ৪ জন।       

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com