শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

খুলনায় আইসোলেশন ওয়ার্ডে ২ জনের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৩৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে ২ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মোঃ আসাদুজ্জামান নামে ২৪ বছরের এক যুবক ও দুপুর সাড়ে ১২টায় মিতু নামে ১০ বছরের একটি শিশুর মৃত্যু হয়।

হাসপাতালের ফ্লু কর্নারের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, নগরীর লবণচরা এলাকার বাসিন্দা আসাদুজ্জামান শ্বাসকষ্ট নিয়ে আজ সকাল সাড়ে ৯টায় করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। এক ঘণ্টা পর তিনি মারা গেছেন। তিনি অ্যাজমার রোগী ছিলেন। তারপরও তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হচ্ছে। ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি জানান, রূপসা উপজেলার কাজদিয়া গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট নিয়ে মিতু নামে একটি শিশু ভর্তি হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। সে শ্বাসকষ্টের রোগী ছিলো। তারপরও করোনা আক্রান্ত ছিল কিনা তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com