বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় আরও ১৫ জনের মৃত্যু।। ২৬৬ নতুন আক্রান্ত, প্রায় ৪০টি জেলায় বিস্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও ১৫ জন   মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৭৫ জন।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে সংযুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানিয়ে বলেন গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১৯০ জনের। তার মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে ২৬৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৮৩৮।

তিনি বলেন ২৪ ঘণ্টায় আরোগ্য লাভ করেছে নয়জন। মোট আরোগ্য লাভ করেছে ৫৮ জন।  

স্বাস্থ্যমন্ত্রী জানান যে প্রায় ৪০ টি জেলায় করোনা আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। বেশিরভাগ রোগী ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে গিয়েছে।  

অনলাইন স্বাস্থ্য বুলেটিনে আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান সর্বমোট ১৮৩৮ করোনা সংক্রমণের বয়স বিভাজনে দেখা যায় সর্বোচ্চ আক্রান্ত ব্যক্তির বয়স সীমা ২১ থেকে ৩০ বছর। এই বয়সের মধ্যে শতকরা ২১ ভাগ। ২১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি।

তিনি জানান নারী-পুরুষ বিভাজনে দেখা যায় পুরুষ শতকরা ৬৮ ভাগ এবং নারী শতকরা ৩২ ভাগ। জায়গা বিশ্লেষণে দেখা যায় শতকরা ৪৬ ভাগ ঢাকা শহরে, এর পরে নারায়নগঞ্জ শতকরা ২০ ভাগ এবং এর পরে গাজীপুর। এর পরে চট্টগ্রাম এবং মুন্সিগঞ্জে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

অধ্যাপক মীরজাদী বলেন ঢাকা শহরে সবচেয়ে বেশি মিরপুরে, তারপর মোহাম্মদপুর এবং তারপর যাত্রাবাড়ী।    

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com