রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

ব্রীজ আছে সড়ক নেই

  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ২৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গাড়াবাড়ি নদীর ওপর জনস্বার্থে নির্মিত ব্রীজের দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসী চরম দূর্ভোগ পোহাচ্ছেন। দীর্ঘদিনেও সংশ্লিষ্ট প্রশাসন ওই ব্রীজটি চলাচলের ব্যবস্থা করছেনা বলে অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, গাড়াবাড়ি হাটখোলা ও নলকা-দশসিকা সড়কের সংলগ্ন গাড়াবাড়ি-বড়হর সড়কের ওই নদীর উপর প্রায় ৬ মাস আগে ৩০ লাখ টাকা ব্যয়ে এই ব্রীজ নির্মাণ করা হয়। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্বাবধায়নে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান এই ব্রীজ নির্মান কাজ করে। কামারখন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কাজ নজরদারি করেন। এদিকে ব্রীজটির নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক বাস্তবায়ন না করায় এই অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ হাজার হাজার জনসাধারণ ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হচ্ছে প্রতিদিন। অনেকে বলছেন, ওই বিভাগ অপরিকল্পিতভাবে ব্রীজটি নির্মাণ করায় এলাকবাসীর এই দূর্ভোগ

পোহাতে হচ্ছে। এ ব্যাপারে কামারখন্দ উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ জানান, ওই নদীর উপর নির্মিত ব্রীজটি একাধিকবার দেখেছি। সেখানে এখনও বর্ষার পানি থাকায় সংযোগ সড়ক নির্মাণ করা যাচ্ছে না। তবে পানি সরে গেলে এ সংযোগ সড়কটি নির্মাণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com