শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান’র এক যুবক করোনায় আক্রান্ত।। টাঙ্গাইলে আক্রান্ত ১০

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৩৭৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলে নতুন করে আরও এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০জনে। আক্রান্ত হওয়া ওই যুবক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এরিস্ট্রোফার্মায় কর্মরত ছিলেন।

তিনি রাজধানীর পুরান ঢাকার শ্যামপুরে থাকতেন। গত শুক্রবার (১০ এপ্রিল) তিনি ঢাকা থেকে বাড়ি ফেরেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করেছেন। নতুন আক্রান্ত যুবক জেলার নাগরপুর উপজেলার নন্দপাড়া গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, শুক্রবার জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ পাঠানো হয়।

সেখান থেকে রাতে ফোনে একজনের নমুনা পজেটিভ থাকার কথা জানানো হয়।

তিনি আরো বলেন, জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫২ জনের। যার মধ্যে ১০ জনের করোনা পজেটিভ হয়েছে। যারমধ্যে ভুঞাপুরে ৪ জন, নাগরপুরে ৩ জন, মির্জাপুরে ১ জন, ঘাটাইলে ১ জন ও মধুপুরে ১ জন। ওই যুবক আক্রান্ত হওয়ায় তার বাড়িসহ আশেপাশের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

গত (১৪ এপ্রিল) জেলার ভূঞাপুরের জিগাতলায় এক ব্যক্তির করোনা পজেটিভ পাওয়া যায়। ভূঞাপুরের ওই আক্রান্ত ব্যক্তির সাথে নাগরপুরের এই যুবক একই অফিসে চাকরী করতো।

উল্লেখ্য, এরআগে গত (৮ এপ্রিল) জেলার মির্জাপুর উপজেলায় নারায়ণঞ্জ ফেরত এক ব্যক্তির করোনা শনাক্ত হয়। এরপর বিভিন্ন উপজেলায় আরও আটজন করোনা শনাক্ত হয়। বর্তমানে করোনা রোগীর  সংখ্যা দাঁড়ালো ১০জনে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com