শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

গোদাগাড়ীতে সরকারি ৬৭ বস্তা চালসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৩৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুস্থদের জন্য সরকারের বরাদ্দ করা ১০ টাকা কেজির চালসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর তার বাড়ি থেকে ৬৭ বস্তা চাল উদ্ধার করা হয়। তিনি খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) ডিলার।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার নাম আলাল উদ্দিন স্বপন। তিনি গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম সরকার এ অভিযান চালায়। এ সময় তার সঙ্গে গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম ও কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শিশির কুমার কর্মকারও ছিলেন।

তিনি বলেন, স্বপনের রিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় তিনি প্রায় ২০০ ব্যক্তির কাছ থেকে ওএমএসের কার্ড কেড়ে নিয়েছেন। আবার রেজিস্ট্রারে জাল স্বাক্ষর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এছাড়া রেজিস্ট্রারে অনেকের স্বাক্ষরই নেই।

এসব অভিযোগের প্রেক্ষিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি ঘরে ৬৭ বস্তা চাল পাওয়া যায়। প্রতিটি বস্তায় পাওয়া গেছে ৫০ কেজি চাল।

সরকারি বস্তা থেকে বের করে চালগুলো সাধারণ বস্তায় ভরে রাখা হয়েছিল। বাড়িতে এতো চাল পাওয়ার পর আওয়ামী লীগ নেতা স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউএনও জানান, চালগুলো গুদামে থাকার কথা। চাল ছিলো বাড়িতে। তার বাড়িতে প্রায় শতাধিক ব্যক্তির কার্ডও পাওয়া গেছে, যেগুলো বিতরণের কথা ছিলো। আলাল উদ্দিন স্বপনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হবে। উপজেলা খাদ্য কর্মকর্তা মামলার বাদী হবেন বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com