বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলে নতুন করে আরো ১ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে।
তার বাড়ি ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি গ্রামে। এ নিয়ে টাঙ্গাইলে মোট ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হলো।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
আক্রান্ত ব্যক্তি নারায়নগঞ্জে চাকরি করতেন। এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামন বলেন, গতকাল টাঙ্গাইল থেকে ৫১টি নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ১টি পজেটিভ এসেছে।
জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০৩টি যার মধ্যে ১১ জনের করোনা পজেটিভ হয়েছে। এর মধ্যে ভূঞাপুরে ৫জন, নাগরপুরে ৩জন, মির্জাপুরে ১জন. ঘাটাইলে ১জন ও মধুপুরে ১জন।