মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

করোনা প্রভাবে দুর্ভিক্ষ মোকাবেলায় সরকার ২১ লাখ মেট্রিক টন খাদ্য ক্রয় করবে।। প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবেলায় সরকার এবার কৃষকদের কাছ থেকে ২১ লাখ মেট্রিক টন খাদ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকাল ১০ টায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জনপ্রতিনিধি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সশস্ত্র বাহিনীর প্রতিনিধি, সিভিল সার্জন, নার্স ও সাংবাদিক প্রিতিনিধিদের সাথে করোনা প্রতিরোধ কার্যক্রম নিয়ে মতবিনিময় করার সময় এই কথা জানান।      

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমাদের খাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে করোনার জন্য সারাবিশ্বে যে খাদ্য মন্দা সৃষ্টি হবে, আগামীতে হয়তো বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে। বাংলাদেশে যদি আমরা খাদ্য উৎপাদন করে আমাদের মজুত রাখতে পারি তাহলে আমরা সে দুর্ভিক্ষে পড়বো না। বরং আমরা অনেককে সাহায্য করতে পারবো। আমাদের সে ব্যবস্থা এখন থেকে নিতে হবে।

শেখ হাসিনা বলেন আমরা ইতিমধ্যে ধান সংগ্রহ করার ঘোষণা দিয়ে দিয়েছি। সাধারণত বোরোতে আমরা আগে যা নিতাম তার থেকে অনেক বেশি সংগ্রহ করবো। আমরা প্রায় ৮ লাখ মেট্রিকটন ধান, ১০ লাখ মেট্রিকটন চাল, ২ লাখ ২০ হাজার মেট্রিকটন আতপ এবং ৮০ হাজার মেট্রিকটন গম সহ আমরা সর্বমোট ২১ লাখ মেট্রিক টন খাদ্য আমরা সগ্রহ করবো, এটা সরকার ক্রয় করেবে।

তিনি বলেন তাতে ভবিষ্যতে আমাদের আর কোন অভাব হবে না। আমরা মানুষকে খাবার সহযোগিতা দিতে পারবো।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন জীবন চলমান। জীবন চলতে থাকবে। জীবন থেমে থাকে না। যেমন ধান কাটতে যাবে। আমরা যান্ত্রিকভাবে ধান কাটা ও মাড়াইয়ের ব্যবস্থা রেখেছি। পাশাপাশি যারা ধান কাটতে যাবে তাদের কে সেখানে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। যেহেতু এখন যোগাযোগ ব্যবস্থা বন্ধ সেজন্য যাতায়াত অসুবিধা। তিনি বলেন ইতিমধ্যে আমরা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা সশস্ত্রবাহিনী যারা দায়িত্বে নিয়োজিত আছে তাদের আমি বলবো যারা ধান কাটতে যাবে যেন যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com