মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সিনিয়র সচিব ও সচিবদের জেলা পর্যায়ে কোভিড-১৯ প্রতিরোধ ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব প্রদান

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: সরকারের সিনিয়র সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তাদের কোভিড-১৯ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পর্যায়ে চলমান ত্রাণ কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

 আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক অফিস আদেশে কর্মকর্তাদেরকে জেলাওয়ারী দায়িত্ব প্রদান করা হয়, তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দায়িত্বপ্রাপ্তদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামালকে চাঁদপুর; আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলামকে মুন্সিগঞ্জ; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে কুমিল্লা; অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিমকে  সিরাজগঞ্জ; নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আলমগীরকে টাঙ্গাইল; জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনকে চট্টগ্রাম; পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) সাহিন আহমেদ  চৌধুরীকে নোয়াখালী; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হককে বাগেরহাট; স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদকে কক্সবাজার; জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব  মোঃ আনিছুর রহমানকে শরীয়তপুর ; পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) বেগম শামীমা নার্গিসকে জয়পুরহাট জেলার দায়িত্ব প্রদান করা হয়েছে।

এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকারকে গোপালগঞ্জ; বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরীকে রাঙামাটি; রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়াকে লক্ষ্মীপুর; সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব  মোঃ নজরুল ইসলামকে রাজশাহী; বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) সুবীর কিশোর চৌধুরীকে ময়মনসিংহ; ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) উম্মুল হাছনাকে নেত্রকোনা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে খাগড়াছড়ি; পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব  সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তীকে নাটোর; স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলামকে ঝিনাইদহ।

পরিকল্পনা বিভাগের সচিব মোঃ নুরুল আমিনকে নওগাঁ; পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ারকে মানিকগঞ্জ; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম-আল-হোসেনকে মেহেরপুর; অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদারকে  শেরপুর; শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুল হালিমকে বরিশাল; কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসিরুজ্জামানকে ঝালকাঠি; বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) মোঃ সামছুর রহমানকে পটুয়াখালী; ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারীকে পঞ্চগড়; কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদকে ফরিদপুর; বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল মনসুর  মোঃ ফয়েজউল্লাহকে ঠাকুরগাঁও; বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) সত্যব্রত সাহাকে গাজীপুর; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তারকে মাগুরা; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামালকে যশোর; পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) আবুল কালাম আজাদকে ভোলা; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মেসবাহুল ইসলামকে লালমনিরহাট; সুরক্ষা সেবা বিভাগের সচিব  মোঃ শহিদুজ্জামানকে কুষ্টিয়া; পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মোঃ জাকির হোসেন আকন্দকে হবিগঞ্জ; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজমকে নড়াইল; সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনকে বান্দরবান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনকে সাতক্ষীরা; বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর (সচিব) মোঃ রকিব হোসেনকে নারায়ণগঞ্জ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আখতার হোসেনকে মাদারীপুর; প্রবাসী কল্যাণ ও  বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজাকে পাবনা; ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ নূর-উর-রহমানকে গাইবান্ধা; বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমানকে রাজবাড়ী এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়াকে সিলেট জেলার দায়িত্ব প্রদান করা হয়েছে।

এছাড়াও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব  মোঃ রেজাউল আহসানকে রংপুর; বাংলাদেশ ট্যারিফ কমিশনের  চেয়ারম্যান (সচিব) তপন কান্তি ঘোষকে ব্রাহ্মণবাড়িয়া; খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মাৎ নাজমানারা খানুমকে চুয়াডাঙ্গা; মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেনকে জামালপুর; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদকে চাঁপাইনবাবগঞ্জ; বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদকে বরগুনা; স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব  মোঃ আলী নূরকে ঢাকা; সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারীকে সুনামগঞ্জ; ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরুল ইসলামকে দিনাজপুর; বিসিএস (প্রশাসন) একাডেমির রেক্টর (সচিব) বদরুন নেছাকে নরসিংদী; প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়াকে পিরোজপুর; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসানকে কুড়িগ্রাম; ভূমি সংস্কার  বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোঃ আবদুল মান্নানকে কিশোরগঞ্জ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) গোলাম মোঃ হাসিবুল আলমকে নীলফামারী; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আমিনুল ইসলাম খানকে মৌলভীবাজার; অর্থনেতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিনকে বগুড়া; নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীকে ফেনী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার)  মোঃ কামাল হোসেনকে খুলনা জেলার দায়িত্ব প্রদান করা হয়েছে।

আদেশে বলা হয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ  জেলার সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে পরামর্শ ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ করবেন।

তাঁরা  জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করবেন।

এছাড়া কর্মকর্তাগণ প্রাপ্তসমস্যা, চ্যালেঞ্জ ও অন্যবিধ বিষয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাকে লিখিত আকারে জানাবেন এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়কে নিয়মিত অবহিত করবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com