বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাধবপুর গ্রামে শিয়ালের কামড়ে ২ শিশুসহ ৭জন আহত হয়েছে। আহতদের ৭ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের এক নারীসহ ২ জনের অবস্থা আশংকাজনক। আহতরা হলো, ওই গ্রামের বিপুল কুমারের ছেলে শরৎ কুমার (৬), অবিরাম সর্মার ছেলে সেতু (৭), জগের সরকারের স্ত্রী সরবী (৬৫), বক্কারের স্ত্রী আয়শা (৩০), আবু তারার স্ত্রী ইয়াসমিন (৩০), হাকিমের ছেলে এমদা (৩০), রাজ্জাকের ছেলে ইসমাইল (১৭)। আহতদের স্বজনেরা জানান, বৃহস্প্রতিবার দুপুরে ওই গ্রামের খোলা মাঠে কয়েকজন শিশু ছাত্র খেলাধুলার সময় ৩/৪টি শিয়াল তাদের ধাওয়া করে। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে গেলে ২ শিশুসহ ৭ জনকে কামড় দেয়। স্থানীয় লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শিয়াল তাড়া করে এবং তাদের উদ্ধার করে উল্লেখিত হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে ৫ জনকে চিকিৎসা ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দেয় কর্তব্যরত চিকিৎসক এবং এমদা ও আয়শা ওই হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে বলে তারা উল্লেখ করেন।